,

অনেক বেশি ক্লান্ত লাগছে? জেনে নিন তাৎক্ষণিকভাবে ক্লান্তি কাটানোর দারুণ ৬ টি উপায়

tiredলাইফস্টাইল ডেস্ক : বেশি সকালে ঘুম থেকে উঠলে, রাতে ঘুম ভালো না হলে, অতিরিক্ত কাজের চাপে পড়লে, শারীরিকভাবে অসুস্থ থাকলে অনেক বেশি ক্লান্তি এসে ভর করে শরীরে। ক্লান্তিভাব না কাটা পর্যন্ত কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে। শরীর টেনে নিয়ে বসে থাকাই দায় হয়ে যায়। এইধরনের সমস্যার সম্মুখীন কমবেশি সকলেই হয়েছেন। আজকে জেনে নিন এই সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কি করা উচিত।

১) বড় করে নিঃশ্বাস নিন ২/১ মিনিট
আমরা স্বাভাবিক ভাবে যখন নিঃশ্বাস নিই তখন তা পরিপূর্ণভাবে নিঃশ্বাস নেয়া হয় না। এতে করে আমাদের দেহে অক্সিজেন সঠিক পরিমাণে পৌছায় না। যার ফলে দেহে ভর করে ক্লান্তি স্বাভাবিকের চাইতে অনেক বেশি। তাই খুব বেশি ক্লান্ত লাগলে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকুন।

২) ১ গ্লাস পানি পান করুন
যখন আমাদের দেহে পানির অভাব হয় অর্থাৎ আমরা ডিহাইড্রেশনে ভুগি তখন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে শরীর। তাই ক্লান্তিভাব দূর করতে ১ গ্লাস পানি পান করে নিন। এতে করে দেহের পানিশূন্যতা দূর হবে, সেই সাথে ক্লান্তিও।

৩) উঁচু বিটের গান শুনুন
অনেকে ভাবতে পারেন গান শোনার সাথে দেহের ক্লান্তির কী সম্পর্ক। কিন্তু আমাদের আশেপাশের পরিবেশ যখন অনেক বেশি নীরব থাকে তা আমাদের মস্তিষ্ককে খুব দ্রুত বোর করে ফেলে, এতে করেও মস্তিষ্ক আমাদের দেহে সিগন্যাল দেয় আমরা ক্লান্ত। এই ক্লান্তি দূর করতে একটু উঁচু বিটে গান শুনুন। দেখবেন ক্লান্তি কেটে যাচ্ছে।

৪) হাসির কিছু দেখে একটু হেসে নিন
আমরা যখন উচ্চস্বরে, প্রানখুলে হাসি তখন আমাদের মস্তিষ্কে এনডোরফিনের মাত্রা বাড়ে যা আমাদের মধ্যে ভালোলাগার সৃষ্টি করে। এই অনুভূতি দেহের ক্লান্তিও দূর করে দেয় নিমেষেই।

৫) বাদাম খান
বাদাম হলো এনার্জির অনেক সহজলভ্য এবং স্বাস্থ্যকর উৎস। হাতের কাছেই রাখুন বাদাম, যখনই অনেক বেশি ক্লান্তি অনুভব করবেন বাদাম খেয়ে ক্লান্তি কাটিয়ে নিন।

৬) উঠে হাঁটাহাঁটি করে নিন
এক জায়গায় অনেকক্ষণ বসে একঘেয়ে কাজ করতে থাকলে দেহে অনেক বেশি ক্লান্তি এসে ভর করে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে একঘেয়েমি কাটানো। আর সেকারণেই উঠে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে নিন। দেখবেন ক্লান্তি দূর হয়ে গিয়েছে অনেকাংশেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ