,

রক্তের দামে কেনা দেশটাকে ধ্বংস করবেন না : কাদের সিদ্দিকী

kader siddiqরক্তের দামে কেনা দেশটাকে ‘জেদাজেদি করে’ ধ্বংস না করতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তাঁর মতে, আলোচনার মাধ্যমে দেশের সংকট নিরসনে কারো জয়-পরাজয়ের প্রশ্ন নেই। দেশের শান্তি ও সুস্থিতির জন্য যার সঙ্গে প্রয়োজন তার সঙ্গে আলোচনা করতে হবে।

রোববার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। পরে তা গণমাধ্যমে লিখিত আকারে পাঠান দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী। কাদের সিদ্দিকী আজ ১৯ দিন অবরোধ-হরতাল প্রত্যাহার ও সংলাপের দাবিতে তাঁর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘অবিলম্বে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন, আলোচনায় বসুন। সমস্ত উগ্রতা ঝেড়ে ফেলে মানবতার পথে ফিরে আসুন। মানবতাহীন অসভ্যতায় বহু জাতি ধ্বংস হয়েছে। রক্তের দামে কেনা দেশটাকে জেদাজেদি করে ধ্বংস করবেন না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘কোনো অপরাধী, ফাঁসির আসামিকেও যত্ন করে খাবার দিতে হয়। অথচ বাংলাদেশের একজন প্রধান নেত্রীর সঙ্গে এ রকম অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’ এদিকে গত শনিবার রাতে মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে ঘুমিয়ে ছিলেন তিনি। এর মধ্যে রাত দুইটার পর হঠাৎ বৃষ্টি নামলেও তিনি ফুটপাত ছেড়ে অন্য কোথাও যাননি। কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীরাও তাঁর সঙ্গে অবস্থান করছিলেন।

গত ২৮ জানুয়ারি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি করেন কাদের সিদ্দিকী।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ