,

আশুগঞ্জে আরো ৪০০ মেগাওয়াটের প্ল্যান্ট স্থাপন করবে সরকার

asugonj power stডেস্ক রির্পোট : দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং এ খাতের স্থায়ীত্ব বৃদ্ধির জন্য আশুগঞ্জে আরো ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক নতুন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে সরকার। এজন্য ৩ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ মেয়াদে এ প্লান্ট স্থাপন করা হবে। নতুন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২০ কোটি টাকা। এর মধ্যে সরকার ৪৬৬ কোটি ৯৫ লাখ, সংস্থার নিজস্ব ৬৮ কোটি ৪০ লাখ এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৪৮৪ কোটি টাকা। প্রকল্পের আওতায় এপিএসসিএলের পুরাতন এবং কম দক্ষতা সম্পন্ন ইউনিট পরিবর্তন করে নতুন ইউনিট স্থাপন করা হবে। এছাড়া উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রতিস্থাপন করা হবে। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রটি রাজধানী ঢাকা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে অবস্থিত। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি পাঁচটি তাপ-বিদ্যুৎ ইউনিট, একটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এবং একটি গ্যাস ইঞ্জিন প্ল্যান্টের সমন্বয়ে গঠিত। এটি স্থানীয় চাহিদা পূরণ করে সঞ্চালন লাইনের মাধ্যমে ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা হবে প্রায় ৩৪ হাজার মেগাওয়াট। সে লক্ষ্যমাত্রা পূরণের জন্যই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমদানিকৃত কয়লা দিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে প্রায় ১১ হাজার  মেগাওয়াট।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম বলেন, দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী আমাদের ৩৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন রয়েছে। সে লক্ষ্য পূরণের জন্য ৩ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নিতে যাচ্ছি। সরকার যদি এটি আমাদের অনুমোদন দেয় তবে তা দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২ হাজার ৪৮৪ কোটি টাকা ঋণ সহায়তা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

amadershomoys.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা