,

শেষ সিনেমার শুটিং করতে ভারতে মাহি

mahi_1বিনোদন প্রতিবেদক : সম্প্রতি মাহিয়া মাহি ঘোষণা দিয়েছেন ‘অগ্নি ২’ হবে তার ক্যারিয়ারের শেষ সিনেমা। যদি সে নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাহলে শেষ সিনেমার শুটিংয়ে ভারতে এখন মাহি। সিনেমার বেশিরভাগ শুটিং হবে ব্যাংককে। তাই ভারতের শুটিং শেষে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

ভারতে যাওয়ার আগে মাহি বলেন, ‘আমি ‘অগ্নি’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছিলাম। সিনেমাটি ব্যবসা সফল হয়েছে। অ্যাকশন দৃশ্যে দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। আর তাই ‘অগ্নি ২’ নিয়েও আমি আশাবাদী। আগের সিনেমা থেকে এবারের সিনেমার গল্প ও লোকেশনে ভিন্নতা থাকছে। তা ছাড়া এই সিনেমাটির বাজেটও বেশি। আমার বিশ্বাস, দর্শকরা আরো একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’

তবে নিজের সিদ্ধান্তে অটল থাকবেন কি না জানতে চাইলে এড়িয়ে যান মাহি। সময়ই সব ঠিক করবে বলে জানান তিনি। ‘অগ্নি ২’ সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এস কে মুভিজ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ