,

কসবায় ভারতীয় ৪ হাজার পিস পন্ডস ট্যালকম পাউডারসহ ২ পাচারকারী গ্রেপ্তার

Brahmanbaria Pic-01ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে পাচার করে আনা ৪ হাজার পিস পন্ডস  ট্যালকাম পাউডারসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার সকাল সাড়ে ৬টায় জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন কসবা উপজেলার হাটপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন-(২০) এবং একই গ্রামের মোঃ অহিদ মিয়ার ছেলে  মোঃ কানু মিয়া-(২০)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কসবা উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন এবং কানু মিয়াকে ১৪টি বস্তাসহ গ্রেপ্তার করে। পরে বস্তার ভেতরে ৪ হাজার পিস ভারতীয় পন্ডস (চঙঘউঝ) ট্যালকাম পাউডার পাওয়া যায়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা এসব পাউডার বিক্রির জন্য ভারত থেকে পাচার করে এনেছে বলে স্বীকার করেছে।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা