,

ভিন্ন স্বাদের সুস্বাদু ‘ডিমের কালিয়া’

egg kalia1লাইফস্টাইল ডেস্ক : মাংস ও মাছের কালিয়া অনেক জনপ্রিয় একটি খাবার। কিন্তু ডিমের কালিয়া কি খেয়েছেন কখনো? ঘরে মাছ মাংস না থাকলেও অতিথি আপ্যায়নের একেবারে উপযুক্ত এই ডিমের কালিয়া। সবচাইতে বড় ব্যাপার হলো ডিমের পদগুলো রান্না করা যায় খুব সহজে এবং বেশ অল্প সময়ে। চলুন তবে আজকে ডিমের এই ভিন্ন পদটি রান্না শিখে নেয়া যাক।

উপকরণঃ

– ৩/৪ টি ডিম সেদ্ধ
– ২ টি বড় আলু বড় করে খণ্ড করা সেদ্ধ করা(ইচ্ছা)
– ৫/৬ টি মাঝারি আকারের পেঁয়াজ মোটা করে কুচি
– ১ চা চামচ আদা বাটা
– ৩/৪ টি কাঁচা মরিচ বাটা (ঝাল বুঝে)
– ১ টি বড় টমেটো কিউব করে কাঁটা
– ২ চা চামচ হলুদগুঁড়ো
– ২ চা চামচ মরিচ গুঁড়ো
– লবণ স্বাদমতো
– ১ চা চামচ চিনি
– ২ চা চামচ সরিষার তেল (ইচ্ছা হলে সয়াবিন ব্যবহার করতে পারেন)
– ১ চা চামচ ঘি বা বাটার
– ২ চা চামচ গরম মসলাগুঁড়ো (এলাচ, লবঙ্গ, দারুচিনি শুকনো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিন)
– ধনে পাতা (ইচ্ছা)

পদ্ধতিঃ
– সেদ্ধ আলু ও ডিমের খোসা ছাড়িয়ে একটি কাঁটা চামচ দিয়ে হালকা করে কেঁচে নিয়ে এতে লবণ ও হলুদগুঁড়ো দিয়ে মেখে রাখুন আলাদা করে।
– একটি প্যানে সরিষার তেল দিয়ে গরম করে এতে ডিমগুলো দিয়ে নেড়ে ভালো করে ভেজে তুলে নিন।
– ওই একই তেলে গরম মসলাগুঁড়ো, পেঁয়াজ কুচি এবং চিনি দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিন।
– এরপর এতে দিন আদা ও কাঁচা মরিচ বাটা, কুচি করে কাটা টম্যাটো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে এতে দিন ১ চামোচ পানি।
– এরপর এতে ডিম, আলু, লবণ দিয়ে, ১ কাপ পানি দিয়ে দিন। ঝোল মাখামাখা হয়ে এলে এতে ঘি বা বাটার দিয়ে দিন।
– বাকি গরম মসলাগুলো উপরে ছিটিয়ে দিয়ে অল্প আঁচে দমে বসিয়ে দিন আরও ২-৩ মিনিট।
– এরপর উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন রুটি, ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ