,

ভেঙেছেন দুই পুরুষের হৃদয়

63887_parineetiবিনোদন প্রতিবেদক : এখন পর্যন্ত একাকী জীবন কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নিজেকে কারো সঙ্গে জড়াননি তিনি। তবে প্রেমের হাতছানি পেয়েছেন কয়েকবার। সেসব প্রেমের কাহিনীই এবার প্রকাশ করেছেন মিডিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিণীতি বলেন, আমি কখনোই প্রেমে পড়িনি। তবে প্রেমের প্রস্তাব পেয়েছি বহুবার। এদের মধ্যে এমন দু’জন পুরুষ আমার জীবনে এসেছেন। যাদের প্রেমের মাঝে বেশ সিরিয়াসনেস দেখেছি। আমাকে নিয়ে তাদের স্বপ্নও ছিল অনেক।  আমি সাড়া দেবো দেবো বলে ভাবছিলাম। এমন সময় নিজেকে সামলে উঠেছি। প্রথমবার যে ঘটনা ঘটেছে পরেরবারও ঘটেছে একই রকম। কাউকেই নিজের সঙ্গে জড়াতে পারিনি। একপর্যায়ে দু’জনই আমার কাছ থেকে কষ্ট পেয়ে দূরে সরে গেছেন। তাদের হৃদয় ভাঙতে গিয়ে আমার খুব খারাপ লেগেছে। সংক্ষিপ্ত প্রেমকাহিনীতে দুই পুরুষের বিবরণও দিয়েছেন পরিণীতি। এদের দু’জনই বলিউড তারকা। তবে কারও নাম উল্লেখ করতে নারাজ ছিলেন তিনি। নাম প্রকাশ করতে না চাইলেও একজনের ব্যাপারে অনেকেই এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছেন। শোনা যাচ্ছে, ‘কিলডিল’ ছবিতে অভিনয় করতে গিয়ে রণবীর সিংয়ের সঙ্গে বেশ সখ্য গড়ে ওঠে তার। সম্পর্কটাও ঘনিষ্ঠতায় রূপ নেয়। সাক্ষাৎকারে রণবীরের নাম প্রকাশ করতে না চাইলেও সেটা বোঝা গেছে তার কথাবার্তায়। এদিকে আরেক পুরুষের ব্যাপারটা গোপনই রয়ে গেছে। একজনের কথা নিশ্চিত হলেও দ্বিতীয় পুরুষটি কে, তা নিয়েই এখন সবার যত জল্পনা-কল্পনা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ