বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস বন্ধ ও সংলাপ সমান্তরালভাবে চলা উচিত

Hudaসন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও সংলাপ সমান্তরালভাবে চলা উচিত। এটা না হলে জনমনে আস্থা তৈরী হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার ‘উদ্বিগ্ন নাগরিকদের পক্ষে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চলমান সঙ্কট নিরসনে জাতীয় ঐক্য তৈরীর লক্ষ্যে শামসুল হুদাকে আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শামসুল হুদা বলেন, ‘যে কোনো রাজনৈতিক বিরোধ নিরসনে সংলাপের বিকল্প নেই। তাই আমরা চলমান এ সঙ্কট নিরসনে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি।’

কমিটির কাজ কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ কমিটির মাধ্যমে জনসাধারণকে জানান দিতে চাই আমরা আপনাদের পাশে রয়েছি। তা ছাড়া এ কমিটি বর্তমান প্রেক্ষাপট প্রত্যক্ষ করবে এবং জনগণের সামনে তা তুলে ধরবে।’

তিনি বলেন, আমরা নিজেরা চিন্তা করব। অন্যান্য পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করব।’

সঙ্কট সমাধানে আপনারা দুই দলের কাছে যাবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা স্বেচ্ছায় কারও কাছে যাব না। তবে কেউ ডাকলে তখন অবশ্যই যাব।’

দেশের ইতিহাসে অনেক আন্দোলন হয়েছে কিন্তু এমন সহিংসতা ছিল না উল্লেখ করে শামসুল হুদা বলেন, ‘দুই দলকেই সহিংসতা বন্ধ এবং সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। তবে পরিবেশ শান্ত না হলে কোনো কিছুই করা সম্ভব নয়। তাই আগে সহিংসতা বন্ধ করা উচিত।’

সমস্যা সমাধানে বিদেশীদের হস্তক্ষেপ কখনোই শুভকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতিবিদদের উদ্দেশে শামসুল হুদা বলেন, ‘চলমান সঙ্কট নিরসনে নাগরিকদের উদ্যোগ মেনে নিন। নয়তো আপনারাই বলুন বিকল্প রাস্তা কী?’

কেউ চাইলে স্থায়ী সমাধানে আমাদের কমিটির কাছ থেকে সাহায্য নিতে পারে বলেও জানান এ সাবেক নির্বাচন কমিশনার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে জাতীয় ঐক্য তৈরীর লক্ষ্যে দেশের শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাবেক আমলাসহ বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কেউ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, ড. আকবর আলী খান, এসএম সফি সামি, রাশেদা কে চৌধুরী, সাবেক আইজি এসএম শাহজাহান, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, রোকেয়া আফজাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আইনজীবী শাহদীন মালিক, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, আহসান এইচ মনসুর ও সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা