,

মঞ্চে চার জনপ্রিয় অভিনেত্রীর ‘সূচনা’

22_0বিনোদন প্রতিবেদক : আগামী ১৫ ফেব্রুয়ারী শিল্পকলার জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে নাটক ‘সূচনা’। আবুল হায়াতের রচনায় ও রহমত আলীর নির্দেশনায় এ নাটকে এক মঞ্চে অভিনয় করতে দেখা যাবে চার জনপ্রিয় অভিনেত্রীকে। তারা হলেন, ওয়াহিদা মল্লিক জলি, মিতা চৌধুরী , চিত্রলেখা গুহ ও নাজনীন হাসান চুমকি।

এ নাটকটির গল্প নিয়ে অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি বলেন, ‘নাটকের গল্পটি পুরোটা বলতে চাই না। তবে এটুকু বলব এখানে ছোটবেলার চার বন্ধুর এক সঙ্গে অনেক বছর পর হঠাৎ দেখা হয়। তারপর নানা কথা-বার্তা হয়। এখানে চার বন্ধুর একজন আমি। আমার চরিত্রের নাম রাশেদা। আমি একজন লেখিকার চরিত্রে অভিনয় করছি। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক কাহিনী উঠে এসেছে নাটকটিতে।’

এ নাটকের আরেক শিল্পী চিত্রলেখা গুহ বললেন, ‘আমার গ্রুপ থিয়েটারের বাইরে এটাই প্রথম কাজ। আমি নাট্যজন থিয়েটারের সঙ্গে অনেক দিন ধরে জড়িত। সামনে এ দলের হয়ে আমি ও আমার মেয়ে নোলক একসঙ্গে কাজ করছি। আর মজার ব্যাপার হলো আমি টেলিভিশনেও এই নাটকে সবিতা চরিত্রে কাজ করেছি, মঞ্চেও করছি। আমার চরিত্রটি অনেক মজার। আমি চার বান্ধবীর মধ্যে একজন। এ নাটকে আমার কণ্ঠে গানও শুনতে পারবে দর্শকরা।’

মিতা চৌধুরী ১৯৭৬ সাল থেকে মঞ্চের সঙ্গে জড়িত। তিনি মাঝে বিদেশে থাকলেও সেখানে মঞ্চে নিয়মিত কাজ করতেন। মূলত তারই দল ‘স্টেজ ওয়ান ঢাকা’। তিনি জানালেন, ‘গল্পটা অনেক স্পর্শকাতর। এখানে আমার চরিত্রের নাম শেলী। একজন উচ্চবিত্ত ঘরের গৃহিণী।’

নাজনীন হাসান চুমকি বললেন, ‘এখানে আমার চরিত্রের নাম তানি। আমি একজন এনজিওকর্মী চরিত্রে অভিনয় করছি। আমিও অনেকদিন পর মঞ্চে ফিরছি।

নাটকটি ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ