,

রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য দায়ী দুই দল: নিউইয়র্ক টাইমস

new-york-timesডেস্ক রির্পোট : বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং বিশৃঙ্খলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দল বিএনপির একগুঁয়েমি দায়ী বলে মনে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস।

‘বাংলাদেশ অন দ্য ব্রিংক’ শিরোনামের সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশে উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি অনমনীয় মনোভাব দেখাচ্ছে। উভয়দল তাদের এই অবস্থান থেকে সরে না আসলে, কর্মীদের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত না রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া যেতে পারে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির আগে দেশে সংকট শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওই নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তাই ক্ষমতাসীনরা অনেকটা বিনা বাধায় নির্বাচিত হয়। নির্বাচনে অংশ না নেওয়ায় মূলধারার রাজনীতি থেকে কার্যকরভাবে বিএনপিকে বাদ দেওয়া হয়েছে। এ কারণে বিএনপি ও তার রাজনৈতিক সহযোগী জামায়াতের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোনো রাজনৈতিক সমঝোতায় না এসে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে আটকে রাখা হয়েছে বলেও ওই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

এর প্রতিক্রিয়ায় খালেদা ও তার দল দেশব্যাপী অবরোধ ডাকে। সহিংস হামলার মাধ্যমে বিএনপি অবরোধ সফল করার চেষ্টা করে। এসব হামলায় ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৬৩ জন নিহত হয়েছে। জবাবে শেখ হাসিনাও বিরোধীদের কঠোরভাবে দমন করছেন।

যেখানে সহিংসতার জন্য দায়ী অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া প্রয়োজন, সেখানে হাসিনার কঠোর অবস্থান সহিংসতার আগুনে আরও ঘি ঢালছে উল্লেখ করে সম্পাদকীয়তে বিএনপিকে এসব সহিংসতার ব্যাপারে রাশ টানার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতের সঙ্গ ছাড়ার কথাও বলা হয়েছে। রাজপথে শক্তি প্রয়োগের কৌশল থেকেও সরে আসার কথা বলা হয়েছে।

তবে হাসিনা সরকারেরও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনা উচিত বলে সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে।

নির্বাচনী সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য সরকারের বিরোধী দলকে আমন্ত্রণ জানানো উচিত বলেও ওই সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা