বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জন্য ভাল পাত্রের সন্ধানে হোমায়রা হিমু

63345_e5বিনোদন প্রতিবেদক : বিয়ের বয়স হয়েছে অনেক আগেই। এ ব্যাপারে কিছুদিন আগেও ভাবেননি অভিনেত্রী হোমায়রা হিমু। তবে এখন ভাবছেন। বেশ কিছুদিন ধরেই একজন ভাল পাত্রের সন্ধান করে বেড়াচ্ছেন হিমু। এ প্রসঙ্গে তিনি বলেন, এতদিন বিয়ের ব্যাপারে কোন ভাবনাই ছিল না। আমার কাছে মনে হয়েছে এ কাজটি না করলেই হতো। তবে এখন মনে হচ্ছে পথ চলতে গেলে একজন সঙ্গী দরকার। যার হাত ধরে সারাটি জীবন কাটিয়ে দিতে পারবো। তাই এখন একজন ভাল মানুষ খুঁজছি। তবে মিডিয়ার কাউকে বিয়ে করবো না। এমন কাউকে বিয়ে করবো যে আমার কাজে কোন বাধা দেবে না। আমি কাজপাগল মানুষ। অভিনয় ছাড়া কিছু ভাবতে পারি না। কেউ যদি আমার লাইফ পার্টনার হয় তাকে অবশ্যই এ ব্যাপারটি মাথায় নিয়ে তবেই বিয়ে করতে পারবো। এছাড়া আমার আর কোন চাহিদা নেই বললেই চলে। এদিকে বর্তমানে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন হিমু। এগুলোর মধ্যে রয়েছে- ‘জীবনের অলিগলি’, ‘সংঘাত’, ‘হাটখোলা’, ‘ডিবি’, ‘আনন্দগ্রাম’সহ কয়েকটি। ধারাবাহিকের পাশাপাশি খ-নাটকেও নিয়মিত অভিনয় করছেন হিমু। খুব শিগগিরই নারী দিবস উপলক্ষে একটি নাটকের শুটিং করবেন বলে জানান এ অভিনেত্রী। ব্যস্ততা প্রসঙ্গে হিমু বলেন, আমার কাছে কাজটা হচ্ছে আসল। একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মানের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি। চেষ্টা করি নিজেকে উজাড় করে অভিনয় করার। এখন যে নাটকগুলো প্রচার হচ্ছে প্রতিটির গল্পই বেশ সুন্দর। সেই সঙ্গে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টাও করেছি। আশা করছি সব সময় ভাল ভাল কাজের মাধ্যমে দর্শকের মাঝে থাকবো। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা