বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ গ্যারান্টি নয় :

63431_f6ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ দায়মুক্তির গ্যারান্টি নয় বলে মন্তব্য করেছে বিএনপি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ সিভিল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়মুক্তির গ্যারান্টি দিতে পারে না। সুতরাং অবৈধ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা আইন বহির্ভূত কর্মকা- পরিচালনা করবেন এবং বিচার বহির্ভূত হত্যাকা- সংঘটিত করবেন তার দায়ভার সম্পূর্ণরূপে তাদের ওপরই বর্তাবে। সালাহউদ্দিন আহমেদ বলেন, অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার, মৌলিক মানবাধিকার, বাক-ব্যক্তিস্বাধীনতা ও সুশাসনের অধিকার প্রতিষ্ঠিত করতে দেশের সর্বস্তরের জনগণ আজ খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংগ্রামী জনতার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান গণআন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে। চলমান অবরোধ-হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টকারী অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে গদি রক্ষা করতে চায়। বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করাই স্বাধীনতার ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অথচ সেই সংবিধানকে এক ব্যক্তির অভিব্যক্তি হিসেবে রূপান্তর করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। প্রধানমন্ত্রীর ব্যক্তিতন্ত্র ও স্বৈরতন্ত্র থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার জন্য আজ সব দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- চলমান গণআন্দোলনকে কলুষিত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ রিমান্ডে অমানবিক নির্যাতনের মাধ্যমে কিছু অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে নাশকতার সঙ্গে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা জড়িত। পরিকল্পিতভাবে সরকার নিয়ন্ত্রিত ও দলকানা কতিপয় গণমাধ্যমে তা দিনরাত ফলাও করে প্রচার করা হচ্ছে। সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থকরণের এ জাতীয় আওয়ামী চক্রান্তের বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকবার আমাদের বক্তব্য দিয়েছি। আমরা আবারও অবৈধ সরকারের এ জাতীয় ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, দেশের জনগণ এ ধরনের সরকারি চক্রান্ত ও অপপ্রচারে বিশ্বাস করে না। কারণ জনগণ দেখছেন, বিরোধী দলীয় আন্দোলনকারী নেতাকর্মীদের রাতের অন্ধকারে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিনিয়ত ক্রসফায়ারে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী আষাঢ়ে গল্প সাজাচ্ছে। সরকারি দলের দুর্বৃত্তরা পেট্রলবোমা ও অন্যান্য অবৈধ অস্ত্রসহ বিভিন্ন জায়গায় ধরা পড়লেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থাও নেয়া হচ্ছে না। তাই সরকারি বাহিনী এসব নিষ্ঠুর ও পৈশাচিক কর্মকা-ের দায় এড়াতে পারবে না। তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, খালেদা জিয়ার অবরুদ্ধ আবাসস্থলের সন্নিকটে সরকারপন্থি কিছু সংগঠন হরতাল-অবরোধবিরোধী নাটক মঞ্চস্থ করছে। দেশনেত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে। আমি সংশ্লিষ্ট সব মহলকে হুঁশিয়ার করে দিতে চাই- খালেদা জিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার যেকোন প্রচেষ্টা শাসকশ্রেণীর নিরাপত্তা বেষ্টনীকেই বরং দুর্বল করে তুলতে পারে। এ দেশের সংগ্রামী জনগণের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে গণমানুষের অধিকার আদায়ের ইতিহাস।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা