বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরজগৎ ভ্রমণ করুন আলোর গতিতে

sunআন্তর্জাতিক ডেস্ক : মহাশূন্য আসলে কতোটা বিশাল, তা বুঝতে কষ্ট হয় অনেকেরই। এর মাঝে যদি আপনিও পড়ে থাকেন, তবে এই ভিডিওটি দেখা আপনার জন্য জরুরি। দেখুন আলোর গতিতে সূর্য থেকে দূরে যেতে থাকলে কি পরিস্থিতির মুখোমুখি হতে পারেন আপনি।

আলোর গতির চাইতে বেশি কোনো গতি হতে পারে না, অন্তত পদার্থবিদ্যা তাই বলে। আপনি যদি ভেবে থাকেন আলোর গতিতে যেতে থাকলে নিমেষেই সৌরজগৎ থেকে বের হয়ে যেতে পারবেন তবে ভুল। এমন দ্রুত গতিতে চলতে থাকলেও সৌরজগৎ থেকে বের হতে কিছুটা সময় লাগবে আপনার, মহাশূন্য এতোটাই বিস্তৃত।

এই ভিডিওটি ৪৫ মিনিট লম্বা। বৃহস্পতি পার হবার দুই মিনিট পরেই এটা শেষ হয়ে যায়। এই প্রজেক্ট একেবারে প্লুটো পর্যন্ত টানা হয়নি, কারণ তাতে প্রায় সারাদিন ধরে দেখা লাগতো এই ভিডিও। সবচাইতে কাছের তারকা পর্যন্ত যেতে গেলে কয়েক বছর লম্বা হয়ে যেতো ভিডিওটি। এই লম্বা সময়ে মহাশূন্যে সূর্য হয়ে থাকতো ছোট্ট একটা আলোর বিন্দু, দেখার মতো আর কিছু থাকতো না।

বিভিন্ন গ্রহ একে অপরের সাথে কি অবস্থানে আছে তার ব্যাপারে খুব একটা নিয়ম মানা না হলেও এসব জ্যোতিষ্কের আকৃতি এবং সূর্য থেকে এদের দূরত্বের পরিমাপ ঠিক রাখার চেষ্টা করা হয়।

আলোর গতিতে মহাশূন্যের মাঝে দিয়ে ভ্রমণ করতে কেমন লাগবে এ ধারণাটি একেবারে নতুন কিছু নয়। তবে মহাশূন্যের মাঝে দিয়ে আলোর গতিতে এমন ভ্রমণ করাটা বাস্তব বলে ধরে নেওয়া যাবে না। কারণ আলোর গতিতে ভ্রমণ করতে গেলে সময় স্থির হয়ে যাবে। আর কেউ যদি এই গতিতে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে তাহলে সূর্যের এমন অবস্থা হবে যে একে প্রায় দেখাই যাবে না। তবে মহাশূন্য যে আসলে কত অকল্পনীয় মাত্রায় বড়, সেটা বুঝতে পারার জন্য এ ভিডিওটি দেখা যেতেই পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা