,

বইমেলায় আসছে সিসিমপুরের বাসিন্দারা

mhz8snepবিনোদন প্রতিবেদক : শুক্র ও শনিবার বইমেলায় শিশু প্রহরে আসছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্ররা। এদিন বেলা ১১ টা থেকে ২ টা পর্যন্ত বাংলা একাডেমির বটতলায় পারফর্ম করবে সিসিমপুরে জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, শিকুরা।

সিসিমপুর স্টলের কর্মকর্তা ও ওয়াটার মার্ক এর কর্ণধার, যাকারিয়া মোহাম্মদ পলাশ জানান, ‘১৩- ১৪ ফ্রেবুয়ারী শিশুদের অসম্ভব জনপ্রিয় তিন চরিত্র হালুম, টুকটুকি ও শিখু মেলায় আসবে। আশা করি এ দু’দিন মেলায় শিশুদের জন্য অন্য রকম আর্কষনীয় বিষয় হবে সিসিমপুর বাহিনী। এছাড়া বাংলা একাডেমীর সেমিনার কক্ষে সিসিমপুরের বিভিন্ন পর্ব প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শন করা হবে।

হালুম, ইকরি, শিকু ও টুকটুকি। এই নামগুলো বাংলাদেশের শিশুদের কাছে অনেক চেনা পরিচিত নাম। সিসিমপুর নামের টেলিভিশন অনুষ্ঠানে এই চরিত্রগুলোর কেউ বই পড়তে, কেউ মাছ খেতে আবার কেউ ভাবতে ভালবাসে।
শিশুদের অতিপরিচিত এই চরিত্রগুলো নিয়ে এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি চত্বরে অংশ নিয়েছে সিসিমপুর প্রকাশন।

শুধুমাত্র শিশুদের জন্য সিসিমপুর প্রকাশন এবারের বই মেলায় এনেছে ‘বিগ বুক’। সেগুলোর মধ্যে ‘সবখানেই শিখতে পারি’, ‘পানি’, ‘আলুর খোঁজে’, ‘বর্গ রাজা’ ইত্যাদি।

সবখানেই শিখতে পারি বইটির মাধ্যমে শিশুরা জানতে পারবে একটি শ্রেণিকক্ষের পরিবেশ সম্বন্ধে, খেলার মাঠ সম্বন্ধে, ঘরের বাহিরের পরিবেশ সম্বন্ধে, একই সাথে আলুর খোঁজে বইটির মাধ্যমে গল্পের সাথে সাথে শিশুরা পরিচিত হবে নানান সবজির সাথে।

শুধুমাত্র পরিপার্শ্বিক বিষয় নয়, শিশুদের জ্যামিতি সম্পর্কে ধারণা দিতে সিসিমপুর প্রকাশন বের করেছে বর্গ রাজা ও ত্রিভুজ রানি।

মজায় মজায় লিখি ও পড়ি, মজায় মজায় আঁকি ও লিখি এই বই দুইটির মাধ্যমে শিশুরা চিনতে পারবে ও লিখতে পারবে তাদের প্রথম বর্ণমালা এমনটাই দাবি করলেন স্টলটির এক বিক্রয়কর্মী।

‘শিশুরা কার্টুন ছবির প্রতি খুব বেশি আকৃষ্ট এবং যেগুলোর মাধ্যমে তারা অনেক বেশি শিখতে পারে। তাই তাদের জন্য সিসিমপুর প্রকাশন এই জাতীয় বই গুলোর আয়োজন করেছে’ জানালেন সিসিমপুরের নির্বাহী পরিচালক যাকারিয়া মো. পলাশ।

স্টলটির সামনে শুধুমাত্র বাবা মার কাছে বায়না পূরণ নয়, সেই সাথে প্রিয় চরিত্র হালুম, টুকটকির সাথে দেখা না হলেও তাদের ছবি সংযুক্ত বিলবোর্ডগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভুলছে না খুদে পাঠকরা।

এছাড়া ‘হালুম যাবে অনেক দূর’, ‘নিতু একদিন সিসিমপুরে’, ‘যেখানে সবাই শেখে’, ‘হালুমের গ্রামে যাওয়া’, ‘দাদাভাই আর আমি টুকটুকি’, ‘ইকরির ফুল’ বইগুলোতেও রয়েছে ছোট ক্রেতাদের নজর। শিশুদের জন্য আর্টপেপার এবং ক্যালেন্ডার প্রকাশ করেছে সিসিমপুর।

মোট ৩৬টি উপকরণ নিয়ে সাজানো হয়েছে এবারের সিসিমপুরের স্টল। গল্পের ছলে বর্ণমালা, সংখ্যা ইত্যাদির পাশাপাশি রয়েছে বিভিন্ন পাজল এবং কবিতার ফ্লিপ চার্ট, রয়েছে গল্প-কবিতার বই। শিক্ষা উপকরণের পাশাপাশি এবারের মেলায় পাওয়া যাচ্ছে সিসিমপুরের সম্পূর্ণ নতুন চারটি ডিভিডি।

২০১৪ সালের জানুয়ারি থেকে সিসিমপুর প্রচারিত হচ্ছে আরটিভিতে। ২৩ ফেব্রুয়ারি থেকে ইফাদের সৌজন্যে আরটিভিতে আনুষ্ঠানিকভাবে প্রচারিত হতে যাচ্ছে সিসিমপুরের নবম সিজন। শুক্র, সোম এবং বুধবার সিসিমপুর দেখা যাবে আরটিভিতে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ