,

আজ রাষ্ট্রপতি-কেন্দ্রীয় মন্ত্রী॥ কাল মোদির সাথে বৈঠক

108340_Arvind_Kejriwal-655x360আন্তর্জাতিক ডেস্ক : নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি৷মঙ্গলবার গোটা দিন ভোটের ফল নিয়ে উত্তেজনা আর বিজয়োল্লাসের পর বুধবারটাও ব্যস্ততার মধ্যেই কাটবে অরবিন্দ কেজরিওয়ালের৷
 
সকালে তিনি দেখা করেছেন বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডুর সাথে। স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করার কথা রয়েছে তার৷সন্ধ্যায় যাবেন রাষ্ট্রপতি ভবনে৷সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে৷তবে এই সাক্ষাৎ নিতান্ত সৌজন্যমূলক বলেই উল্লেখ করা হয়েছে৷
 
প্রসঙ্গত, দিল্লি বিধানসভা ভোটে ৭০টির মধ্যে ৬৭টি আসনই ঝুলিতে ভরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷তিনটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে৷এই জয়ের পর কেজরিওয়ালের বার্তা, অহঙ্কারি হয়ো না৷আমাদের কাজ করতে হবে৷রাজধানীর বুকে নারী সুরক্ষা থেকে শুরু করে পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
 
 কাল মোদি-কেজরিওয়াল বৈঠক
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৃহস্পতিবার দেখা করবেন দিল্লির নব নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ আগামীকাল সকাল সাড়ে ১০টার দিকে বৈঠকে বসবেন তারা৷
 
আগামী শনিবার দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল৷ এর আগেই কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎপর্ব সেরে নিতে চান তিনি৷
 
এর ধারাবাহিকতায় আজ বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর সাথে দেখা করেছেন কেজরিওয়াল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও  রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে দেখা করার কথা রয়েছে।
 
তাদের সাথে দেখা করে দিল্লির উন্নয়নে কেন্দ্রের সাহায্য চাইবেন কেজরিওয়াল৷

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা