,

আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নিতীশ

nitish-kumar_62223ডেস্ক রির্পোট : বিহারে সরকার গঠনের দাবি নিয়ে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সাবেক মুখ্যমন্ত্রী ও জনতা দলের (জেডিইউ) নেতা নিতীশ কুমার। মঙ্গলবার রাতেই ১৩০ জন বিধায়ককে নিয়ে দিল্লি পৌঁছান তিনি। তবে নিতীশ এবং তাঁর সমর্থনে থাকা বিধায়কদের সঙ্গে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ কখন দেখা করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোন সূচি জানানো হয়নি।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে সোমবার দেখা করে দুদিনের মধ্যে বিধানসভায় আস্থা ভোটের দাবি জানিয়েছিলেন নিতীশ। কিন্তু ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও রাজ্যপাল কোন দিশা দেখাতে পারেননি। তাই দিল্লির দরবারে বিধায়কদের নিয়ে মঙ্গলবার রাতেই হাজির নিতীশ কুমার। এবার সরকার গঠনের দাবি নিয়ে তাঁর গন্তব্য রাষ্ট্রপতি ভবন। নিতীশের  সমর্থনে ১৩০ জন বিধায়কের মধ্যে জেডিইউ ছাড়াও কংগ্রেস এবং আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) বিধায়করা রয়েছেন। নিতীশের আশঙ্কা, আস্থা ভোটে দেরি হলে সুযোগ পেয়ে যাবে বিজেপি। তাহলে মুখ্যমন্ত্রী পদে আর ফেরা নাও হতে পারে নিতীশের। এক সময়ের অনুগামী জিতনরামই থেকে যাবেন বিহারের মসনদে। তাই শক্তিপরীক্ষা দিতে এবার রাষ্ট্রপতির কাছে সদলবলে হাজির হয়েছেন নিতীশ। কিন্তু রাষ্ট্রপতিও যদি সাড়া না দেন? নিতীশের হুমকি, বিধায়কদের নিয়ে দিল্লিতেই বিক্ষোভ করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা