,

যে স্মার্টঘড়িতে চার্জ লাগবে না!

2a8a7c96dc2828af70cef123a2bb4d70-swatch_testa_di_toroআন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বাস্য শোনালেও সত্যি! স্মার্টওয়াচ কিন্তু তাতে কোনো চার্জ লাগবে না। বিশ্বের বৃহত্তম ঘড়ি নির্মাতা এসওয়াচের প্রধান নির্বাহী নিক হায়েক সম্প্রতি এমন স্মার্টঘড়ি বাজারে আনার কথা বলেছেন। আগামী তিন মাসের মধ্যেই এই ঘড়ি বাজারে আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

বাজার বিশ্লেষকেরা বলছেন, এ বছরের এপ্রিল মাস নাগাদ বাজারে আসতে পারে অ্যাপলের তৈরি স্মার্টওয়াচ। অ্যাপলের স্মার্টওয়াচকে টেক্কা দিতে ওই সময়ে চার্জিং সুবিধা ছাড়াই চলতে পারে এমন স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে এসওয়াচ।

নিক হায়েক বলেছেন, স্মার্টফোনের সঙ্গে এনএফসি প্রযুক্তির সাহায্যে যুক্ত থাকবে এই স্মার্টওয়াচ। এটি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন সমর্থন করবে।

এসওয়াচের তৈরি ঘড়িতে কী থাকবে তা এখনো রহস্যে রেখে দিলেও নিক হায়েক বলেছেন, ইন্টারনেট সুবিধার এই পরিধেয় প্রযুক্তিপণ্য চার্জ দেওয়ার ঝামেলায় যেতে হবে না। বাজার বিশ্লেষকেরা ঘড়ির এই ফিচারটিকেই বড় ধরনের অগ্রগতি হিসেবে মানছেন। এতে স্মার্টওয়াচ সংশ্লিষ্ট বিশেষ প্রযুক্তির দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকতে পারে। এসওয়াচের আরেকটি ব্র্যান্ড হচ্ছে টিসোট; যা ১৯৯৯ সাল থেকেই টাচস্ক্রিন সুবিধার ঘড়ি তৈরি করে আসছে।

অ্যাপলের সঙ্গে শুধু স্মার্টওয়াচেই নয়, অনলাইন পেমেন্ট সিস্টেম অ্যাপল পের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতায় যেতে চায় এসওয়াচ। ইতিমধ্যে সুইজারল্যান্ডের দুটি বৃহত্তম রিটেইলারের সঙ্গে আলোচনা শুরু করেছে এসওয়াচ কর্তৃপক্ষ।

সব মিলিয়ে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এ বছরের এপ্রিল-মে মাস পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা