,

এক দিনে ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু

s medicalসিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এটা নজিরবিহীন ঘটনা।

মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম ৩২ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।

তবে ভুল চিকিৎসা এবং নার্স ও ডাক্তারদের চিকিৎসা অবহেলা বিষয়টি নাকচ করে তিনি বলেন, ১০ শিশুর মধ্যে ৬ জন জন্ম জটিলতায়, ২ জন অপুষ্টিজনিত সংক্রমণে, একজন ‍নিউমেনিয়ায় ও অন্য একজন ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাইল পাটোয়ারীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- শিশু বিভাগের বিভাগীর প্রধান ডা. মনজ্জির আলী, আবাসিক চিকিৎসক রঞ্জর কুমরা রায়। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

নিহত শিশুদের মধ্যে পাঁচ নবজাতক রয়েছে।  সোমবার জন্ম হয়েছিল তাদের। বাকি পাঁচ শিশুর মধ্যে সর্বোচ্চ দেড় বছর বয়সী শিশু রয়েছে। এই পাঁচ শিশুর মধ্যে দুই শিশু রবিবার থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্য তিন শিশুকে সোমবার হাসপাতালে আনা হয়।

মারা যাওয়া শিশুরা শিশু ওয়ার্ডসহ তিনটি ওয়ার্ডে ভর্তি ছিল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা