,

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল সমর্থনে বিএনপি’র বিক্ষোভ, গ্রেফতার-৬

kochiফরহাদুল ইসলাম পারভেজ : মঙ্গলবার হরতাল সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। সকাল ১১টায় শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন প্রমুখ। এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি, র‌্যাব-১৪, পুলিশের বিশেষ স্কোয়াড রোবোকপ এর টিমকে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সোমবার রাত থেকে এখন পর্যন্ত ৬জন বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা