,

জেলা জাসদের সাধারণ সম্পাদক আলতাফ নিজামীর ইন্তেকাল

amra shokahatoব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলতাফ হোসেন নিজামী গতকাল  শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় উত্তর মৌড়াইলস্থ বাসায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি……রাজীউন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। তাঁর মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬২) বছর। তিনি ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য আলতাফ হোসেন নিজামীর জন্ম স্থান চট্টগ্রামের সিতাকুন্ডে হলেও তাঁর পিতার চাকরী সুবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করতেন।  ছাত্র জীবন থেকে তিনি জাসদ রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গতকাল সিতাকুন্ডে তার নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
জেলা ওয়ার্কার্স পার্টির শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলতাফ হোসেন নিজামীর মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টি গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আলতাফ হোসেন নিজামীর আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হচ্ছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সাধারন সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুবমৈত্রীর আহবায়ক এড. মোঃ নাসির, যুগ্ম আহবায়ক দীপক চৌধুরী বাপ্পী, নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, ছাত্রমৈত্রীর আহবায়ক  ফরহাদুল ইসলাম পারভেজ, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ