ব্রাহ্মণবাড়িয়ার ৭ উপজেলায় মানববন্ধন
হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক : হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সাতটি উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার বিকেলে জেলা সদরসহ বাকি ৬ উপজেলা সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।
জেলা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের সঞ্চালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু।
জেলার নাসিরগর উপজলোয় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. ওাফি উদ্দিন। উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসির উদ্দিন রানা।
আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন। অন্যদের মধ্যে অংশ নেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মহিলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুয়ারা বেগম, জাতীয় পার্টির আহবায়ক হুমায়ূন কবির ভূঁইয়া, জাসদ সভাপতি জাহাঙ্গীর আলম।
কসবা উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিসুল হক ভূঁইয়া। অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বকুল, এম.জি হাক্কানি।
এছাড়া জেলার আশুগঞ্জ উপজেলা সদরের গোলচত্বর, সরাইল উপজেলা সদরের শহীদ মিনার চত্বর ও বিজয়নগর উপজেলা সদরের মির্জাপুর এলাকায় মানবন্ধন অনুষ্ঠিত হয়।
আপলোড : মাসুক হৃদয়, বাংলাদেশ সময় ২০:২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫।











