,

কসবায় নাশকতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের মানববন্ধন

Kasba 2শেখ কামাল উদ্দিন : “পুড়ছে মানুষ-কাঁদছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা নিক্ষেপ, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ। পৌর শহরের স্বাধীনতা চত্ত্বরে বেলা পৌণে চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলে মানববন্ধন। এ সময় বক্তব্য রাখেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল্লাহ, উপজেলা আওয়ামলীগের যুগ্ম আহবায়ক এম.জি. হাক্কানীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।  

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা