,

আখাউড়ায় নাশকতার প্রতিবাদে মানববন্ধন

akhaura pic-1আমিরজাদা চৌধুরী : আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) বিএনপি-জামায়াতের সারাদেশে অব্যাহত নাশকতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোববার (৮ জানুয়ারী) বিকালে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগের নেতৃত্বোধীন ১৪ দল।

বিকাল ৪ টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা আখাউড়া পৌরশহরের সড়কবাজার সমবেত হয়ে দীর্ঘ মানবন্ধন রচনা করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাস, নাশকতা ও পেট্রোল বোমা হামলার তীব্র নিন্দা জানায়।


মানববন্ধন কর্মসূচীতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হুমায়ুন কবির ভূইয়া, উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালু, আওয়ামীলীগ নেতা অধ্যাপক হুমায়ুন কবির মোল্লা, মোহাম্মদ আলী ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মঞ্জুয়ারা বেগম, পৌর কাউন্সিলর নাছির উদ্দিন খাদেম লিটন, সেচ্ছাসেবক লীগ সভাপতি দাণিজ খলিফা, যুবলীগ নেতা আব্দুল মমিন 
বাবুল, মনির খা, কাউছার ভূইয়া, মনির হোসেন, সাইফুল ইসলাম, শীপন হায়দার প্রমুখ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মী ছাড়াও বাজারের সাধারণ ব্যবসায়ী, আইনজীবি ও কর্মজীবি নারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ