বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয় থেকে সরকারাবরোধী লিফলেট উদ্ধার

Lifletmডেস্ক রির্পোট : বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনের ৭ম তলার ৬২০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টির মতো সরকারবিরোধী লিফলেট উদ্ধার করে নিরাপত্তা পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সচিবালয়ের অভিযান চালায় পুলিশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করেছে নিরাপত্তা পুলিশ।

এ ঘটনায় সন্দেহভাজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডমিনিস্ট্রেশন অফিসার (এও) দৌলতুন্নেছা, পার্সোনাল অফিসার (পিও) গাজী গোলাম মোস্তফা, অফিস সহকারী জিন্নাতুল করিম, এমএলএসএস মাহফুজুর রহমান এবং সোহেল রানাকে আটক করে নিরাপত্তা শাখার অফিসে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সচিবালয়ে যায়। সন্দেহভাজন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় নিরাপত্তা পুলিশ। এ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) নেওয়া হয়েছে।

এ বিষয়ে সচিবালয় নিরাপত্তা শাখার প্রধান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিচুর রহমান বলেন, এখনও বলার মতো কিছু হয়নি।

উদ্ধার করা লিফলেটটি সচিবালয়ে গোপনে বিতরণ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল বলে জানান নিরাপত্তা কর্মীরা।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাক্তিগত কর্মকর্তা (পিও) গাজী গোলাম মোস্তার নিয়ন্ত্রণে রাখা ছিল বলে জানান নিরাপত্তা কর্মীরা। লিফলেটটি ‘দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা-কর্মচারী’ ব্যানারে প্রকাশ করা হয়।

লিফলেটের শিরোনামে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা হয়। শিরোনামে বলা হয়, ‘লালসার আর হিংসায় উন্মত্ত হাসিনা ও আওয়ামী দুঃশাসন-দূর্বৃত্তায়নে মাতৃভূমি রক্ষায় উদাত্ত আহ্বান’।

‘প্রজাতন্ত্রের সম্মানিত সহকর্মী স্বদেশ অনুরাগী, সর্বপেশাজীবী এবং সুপ্রিয় দেশবাসী’ সম্বোধন করে লিফলেটে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, ‘ভিন্নমত দমনে সরকার অপহরণ, গুম, খুন ও কারা নির্যাতনের বীভৎসতায় মানুষ আজ চরম অসহায়…।

গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয় লিফলেটে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা