,

আমিন আমিন ধ্বনিতে মুখরিত তিতাস পাড়

titas paraনিজস্ব প্রতিবেদক : শনিবার মধ্য রাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়। জেলা ইদগাহ মাঠে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া শতবর্ষী মহাসম্মেলন আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়। দেশের শান্তি-সৃঙ্খলা, উন্নতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন দেশ-বিদেশের অতিথি ও মুসল্লিরা। সন্ধ্যা থেকেই মুনাজাতে অংশ নিতে ভিড় বাড়তে থাকে শহরে। মাঠে জায়গা না পেেেয় শহরের আশপাশে, বাসাবাড়িতে আশ্রয় নিতে থাকেন মুসল্লিরা। চারদিকের বাসাবাড়িতে বসে মুনাজাতে নারীদের অংশ গ্রহণও ছিল ব্যাপক।

তিনদিনব্যাপী এই মহাসম্মেলনে জামিয়ার ছদরে মুহতামিম আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীকে সভাপতিত্ব করেন। বয়ান করেন দেশীয় ও আর্ন্তজাতিক অঙনের শীর্ষ আলেমরা। তবে হরতাল অবরোধে বিদেশি আলেমদের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। শনিবার জামিয়ার প্রিন্সিপাল আল্লামা মোবারক উল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন ভারতের দারুল উরুম দেওবন্দের কারী মুহাম্মদ উসমান, আল্লামা হাবিবুর রহমান আজমি, আল্লামা আবদুর রউফ, মুফতি আমিন পালনপুরী। দেশের শীর্ষ আলেমদের কিশোরগজ্ঞের শহিদি মসজিদের খতিব আল্লামা আনোয়ার শাহ, ঢাকার গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান, সিলেটের আল্লামা তাফাজ্জুল হক হবিগনজ্ঞী প্রমুখ। সম্মেলনের তিন দিনে জামিয়া উর্ত্তীণ হাফেজ কারি ও আলেম সম্মাননা পাগড়ি পেয়েছেন ৫ হাজার। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. ও মুফতি ফজলুল হক আমিনী রহ-এর পক্ষে তার সন্তানরা পাগড়ি গ্রহণ করেছেন।

সমাপনী ভাষণে জামিয়ার শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দেশের চলমান সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতা ইসলাম সমর্থন করে না উল্লেখ্য করে বলেন, ইসলাম শান্তি সম্প্রীতি ও সংহতিতে বিশ্বাসী। আলেমরাও দীর্ঘ বছর শান্তির জন্য অবিরাম কাজ করছেন। ন্যায় ও ইনসাফের সমাজ নির্মাণের জন্য আলেমদের যথেষ্ট ভূমিকা আছে। আজ ও আগামীর বাংলাদেশে শান্তির জন্য আলেমরা সবরকম সহায়তা করতে প্রস্তুত আছে। তবে কোনো অন্যায় আলেমরা আগেও সহ্য করেনি, ভবিষত্যেও করবে না।

মহাসম্মেলনে বক্তৃতায় আলেমরা বলেন, দেশের ৪০ হাজার কওমি মাদরাসা দেশের শান্তি সৃঙ্খলা রক্ষা ও মানুষের দ্বীন ধর্ম শুদ্ধকরার কাজে নিয়োজিত। দেশ ও মানুষের উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আলেমদের ইতিবাচক ভূমিকা অব্যাহত আছে। বক্তারা আরও বলেন স্বাধীনতা-উত্তর ৪৩ বছরে বাংলাদেশে ৪০ হাজার কওমি মাদরাসা, পাঁচ লাখেরও বেশি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। দেশে মসজিদ, মাদরাসা, মক্তব, খানকা, তাবলিগের মারকাজ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি-অগ্রগতি এবং নির্মাণ-বিনির্মাণের উদ্যোগী ভূমিকায় আছেন আলেম সমাজ।

১৬ কোটি মুসলমানের ধর্মীয় বিশ্বাস-বিধান সংস্কৃতি লালন-পালন ও যাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আলেম সমাজ। আলেমরা পুরো জাতিকে আত্মিক, মানবিক ও নৈতিকতার পাঠদানেও নিরলস কাজ করছেন। দিনরাত অবিরাম ওয়াজ-নসিহত ও ধর্মীয় আলোচনা করে তাদের দাওয়াতি অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। এসব আয়োজনের কেন্দ্রভূমি কওমি মাদরাসা। এই মাদরাসা থেকেই আলেম, মুফতি, মুহাদ্দিস, শিক্ষক, হাফেজ-ক্বারি, পীর, দায়ি-মুবাল্লিগ, ওয়ায়েজ, লেখক-সাংবাদিক, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বহুমুখী প্রতিভার সৃষ্টি হচ্ছে।

বক্তারা বলেন, কোরআনের ভাব ভাষা বিধান ও সংস্কৃতি রক্ষার একমাত্র কার্যকর প্রতিষ্ঠান এই মাদরাসাগুলো। কোরআনের তেলাওয়াত বন্ধ করে, আলেমের কণ্ঠ রোধ করে মাদরাসা বন্ধের ষড়যন্ত্র হলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। কওমি মাদরাসার শেকড় জমিনে আকাশে প্রসারিত এর পত্র-পল্লব বলেও উল্লেখ্য করে বক্তারা।

সম্মেলন বাস্তবায়নে সকলের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামিয়ার শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ