,

বিয়ে করেছেন শ্রেয়া ঘোষাল

shreya bghoshalবিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত তারকা শ্রেয়া ঘোষাল। পাত্র দীর্ঘদিনের পছন্দের শিলাদিত্য। গত রাতে বাঙালী ঐতিহ্য অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়।

শ্রেয়া ঘোষাল নিজের ফেসবুকের মাধ্যমে খবরটি তার ভক্ত ও অনুরাগীদের জানিয়েছেন। নববিবাহিত দম্পতির জন্য ভক্তদের কাছে শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি।

বাংলা ও হিন্দি গান গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন শ্রেয়া ঘোষাল। বলিউডের প্রথম সারির সঙ্গীত তারকাদের মধ্যে তিনি একজন। এছাড়া আরো বিভিন্ন ভাষায়ও গান করেন তিনি।

২০০০ সালে ভারতের জিটিভির ‘সা রে গা মা পা’ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রেয়া ঘোষাল। ২০০২ সালে সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে চলচ্চিত্রের গানে অভিষেক ঘটে তাঁর। এই চলচ্চিত্রে প্লেব্যাকের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থার কথা জানান দেন তিনি। সেরা নারী সংগীতশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, আর ডি বর্মণ পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পান।

এর পর থেকে তিন শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন শ্রেয়া ঘোষাল। গান গেয়েছেন বাংলা, নেপালি, তেলেগু, তামিল, ভোজপুরি, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি, গুজরাটি, মালয়ালম, ওড়ে ও অসমিয়া ভাষায়। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।

১৯৮৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে জন্ম নেওয়া শ্রেয়া ঘোষালের পূর্বপুরুষ বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের অধিবাসী। শ্রেয়ার দাদু সুধীরচন্দ্র ঘোষাল ১৯৪৭ সালের দেশ ভাগের আগেই কলকাতা চলে যান। শ্রেয়ার বাবা বিশ্বজিৎ ঘোষালের জন্ম সেখানেই। তবে বিক্রমপুরে এখনো শ্রেয়াদের অনেক স্বজন আছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ