,

ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শত বর্ষপূর্তি উপলক্ষে মহাসম্মেলন : লাখো মানুষের জুম্মার নামাজ

brahmanbaria pic2সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়া জামেয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শত বর্ষপূর্তি উপলক্ষে দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে বিশ্ববরেণ্য উলামায়ে কেরাম আর লাখো মানুষের ভীরে মুখরিত এখন ব্রাহ্মণবাড়িয়া । এ মহা সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবারে লাখো ধর্মপ্রাণ মুসুল্লীরা জেলা ঈদগাহ ময়দানে জুম্মার নামাজ আদায় করেন।  নামাজের প্রাক্কালে বয়ান করেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আমিন পালনপুরী। বয়ানের সংক্ষিপ্ত অনুবাদ করেন মাওলানা সাজিদুর রহমান। বয়ানে বলা হয় আত্মার শুদ্ধিতার মাধ্যমে আল্লাহর জিকির ও নামাজ আদায়ের মাধ্যমেই সবচেয়ে বড় সাফল্য। মুসুল্লীদের নামাজ আদায় ও ভালকাজ করার জন্যও আহবান জানান হয়। মুফতি আমিন পালনপুরী মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি মানুষের কল্যাণার্থে মহান আল্লাহর রহমত কামনা করেন। এদিকে জুম্মার নামাজ আদায় ও বয়ান শোনার জন্য সকাল থেকে লাখো মানুষ ভীড় করে মহা সমাবেশস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দান। লোকে লোখারণ্য হয়ে পড়ে ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা। লাখো মানুষের অংশগ্রহণ আর ব্যাপক উদ্দীপনায় উদযাপিত হচ্ছে জামিয়ার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী।

  brahmanbaria pic3jpg

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা