বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আওয়ামীলাগের সংবর্ধনা সভা

robiulআশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে সমাবেশ ও জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সংবর্ধনা ।এই সমাবেশে যোগদিতে অতিথি হিসাবে আশুগঞ্জ আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারন সম্পাদক সাবেক পরাষ্ট্র মন্ত্রী ডা.দীপুমনি, খাদ্য মন্ত্রী এড. কামরুল ইসলাম সহ কেন্দ্রীয় আরো নেতৃবৃন্দ।শনিবার দুপুর দুইটায় উপজেলার সদরের হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনি সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি, জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য এড.সানজিদা খানম, এড.ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি । এদিকে উপজেলা পর্যায়ে বাসিন্দা জাতীয় রাজনীতিতে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মইনউদ্দিন মঈন, বাংলাদেশ আওয়ামলীগের কেন্দ্রীয় কমিটির উপ কমিটির সহসম্পাদক আবদুল হান্নান রতনকে ও অতিথি হিসাবে আমন্ত্রন জানালে ও আশুগঞ্জ উপজেলার অপর বাসিন্দা আওয়ামলীগের কেন্দ্রীয় কমিটির উপ কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারন সম্পাদক এড কামরুজ্জামান আনছারি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেকসহ সভাপতি ও শিক্ষক কর্মচারি কল্যাণ ট্্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাজাহান আলম সাজু,উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটিরযুগ্ম আহবায়ক-২ মোঃহানিফ মুন্সিকে ও রহস্যজনক কারণে আমন্ত্র নজানানো হয়নি।
এদিকে জেলা ঘোষিত কমিটির আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়া ও প্রথম যুগ্নআহবায়ক আবু নাছের আহমেদ’র বিরুদ্ধে জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বিরুদ্ধে অবস্থান করায় জেলা থেকে পূনরায় আহবায়ক কমিটি দেওয়ার পরপরই তূর্ণমূল আওয়ামলীগের নেতা কর্মিরা হাজী মাহবুবর রহমানকে আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. হানিফ মুন্সিকে প্রথম যুগ্নআহবায়ক করে আরেকটি পাল্টা কমিটি করে দলীয় কর্মসূচি পালন করে আসছে। আজ সংবর্ধনা অনুষ্ঠানে তাদেরকে ও আমন্ত্রন জানানো হয়নি। এমনকি তাদের অনুসারিখ্যাত উপজেলা যুবলীগ ও,উপজেলা শ্রমিকলীগ,উপজেলা ছাত্রলীগের একাংশকে এখনো আমন্ত্রন জানানো হয়নি । উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউদ্দিন খন্দাকার জানান এখনো উপজেলা যুবলীগের কোন নেতাকর্মি আমন্ত্রন পায়নি। উপ জেলা শ্রমিকলীগের সভাপতি মুরাদ মিয়া জানান জেলা ঘোষিত কমিটির লোক জন বিগত দিনে সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে তারা বিএনপি জামায়াতে পক্ষে নির্বাচন করেছেন। দাওয়াত না পাওয়াই ভাল। তৃর্ণমূল ঘোষিত কমিটির আহবায়ক হাজী মাহবুবুর রহমান জানান ছফিউল্লাহ ও নাছেররা বিগত দিনে তারা দলের বিরুদ্ধে ছিলেন। জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানাব আগে তাদের বিচার হওয়া উচিত।
 এ ব্যাপারে উপজেলা আওয়ামলীগের সাবেক সাধারন সম্পাদক ও তৃ’র্ণমূল ঘোষিত কমিটির যুগ্নআহবায়ক হানিফ মুন্সি জানান আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলাম দলের নির্বাচিত সাধারন সম্পাদক ছিলাম। কিন্তু আমি আমার লোকজন এখনো আমন্ত্রন পায়নি।তবে পোষ্টার মাইকিংএবং প্রচারণারে মাধ্যমে শুনতে পেরেছি। তবে জেলা ঘোষিত উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়ার মুঠো ফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা