সুস্বাস্থ্যকর ও উন্নতমানের খাবার সামগ্রী তৈরী করে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম সারাদেশে ছড়িয়ে দেবে-মেয়র হেলাল
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতনামা খাদ্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস এর নতুন ফ্যাক্টরীর উদ্ধোধন করা হয়েছে আজ শুক্রবার। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের ছয়বাড়িয়া এলাকায় গোকর্ণ রোডের পাশে প্রায় দেড় একর জায়গা নিয়ে আধাুনিক এই কারখানাটি নির্মান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন নতুন এই কারখানার উদ্ধোধন করেন। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র হেলাল উদ্দিন বলেন বিসিক শিল্পনগরীর বাইরে এতো বড় খাদ্য সামগ্রীর কারখানা জেলার আর কোথাও আছে বলে আমার জানা নেই। অত্যাধুনিক এই কারখানাটি সুস্বাস্থ্যকর ও উন্নতমানের খাবার সামগ্রী তৈরী করে ব্রাহ্মণবাড়িয়ার সুনাম সারাদেশে ছড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মেয়র বলেন ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের মানুষের স্বাস্থ্যকর খাবারের চাহিদা পূরন করতে সক্ষম হবে নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস । তাছাড়া এতে অনেক মানুষের কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বেকারী মালিক সমিতির সভাপতি জাকিরুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা,জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা তাজ মো: ইয়াছিন,জেলা শিল্প ও বণিক সমিতির পরিচালক মো: শাহজাহান। স্বাগত বক্তৃতা করেন কারখানার স্বত্বাধিকারী মো: নাছির উদ্দিন। আলোচনা শেষে পরে মিলাদ মাহফিল হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মোবারক উল্লাহ। উদ্ধোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে এলাকার বিশিষ্ট লোকজন যোগদেন।











