বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

Nasirnagar (Tab)Pictureআকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলায় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযার্লয়ে ন্যাশনাল আইসিটি এনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ (এনফো-সরকার) উপজেলার ৩০ টি সরকারি দপ্তরের প্রধানদের মাঝে ৩০টি ট্যাবলেট পিসি প্রদান করেন।  উপজেলা প্রশাসনের উদ্যোগে পিসি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত থেকে বিতরণ করেন এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিয়াউল ইসলাম সেলিম,মুন্সী তোফায়েল হোসেন, অফিসার্স ইনচার্জ আবদুল কাদের,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাফর আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,উপজেলা সাবরেজিষ্টার কর্মকর্তা মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ,উপজেলা মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনজুমা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী রুপক মিয়া,পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, এই ট্যাব বিতরণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।

 


      

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা