,

সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার ॥ জেলা ছাত্রলীগের ব্যাপক কর্মসূচী

Brahmanbaria Pic- 12 Leaderনিজস্ব প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জন্য শোকাবহ দিন। সড়ক দূর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের চতুর্থ মৃত্যু বার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ।
কর্মসূচীর মধ্যে রয়েছে শোক র‌্যালি, কালো ব্যাজ ধারন, ১২ জনের স্মরণে নির্মিত স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মসজিদ মসজিদে মিলাদ মাহফিল ও কবর জিয়ারত।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ জানান, ছাত্রনেতাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বুধবার সকাল ৯টায় স্থানীয় লোকনাথ উদ্যান ( টেংকেরপাড়) থেকে শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। পরে শহরের টি.এ.রোডের মঠের গোড়ায় ১২ জনের স্মরনে নির্মিত স্মৃৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন, দুপুরে শহরের প্রতিটি মসজিদে তাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিকেলে কবর জিয়ারত করা হবে। তিনি বলেন, এ ছাড়া প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও কোরান খানির ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সফর সঙ্গী হয়ে টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ১১ ছাত্রলীগ নেতাসহ ব্রাহ্মণবাড়িয়ার ১২   সন্তান।
 এরা হচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্ত-(৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক এজিএস আরিফুল ইসলাম বাবু-(৩০), জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন-(২৮), মোর্শেদ আলম-(২৯), শাহজাহান রহমতুল্লাহ রুমেল (২৮), অ্যাডভোকেট জিয়াউল আমিন রিয়াদ-(২৯), শেখ রায়হান উদ্দিন-(২৮), হাফেজ আব্দুল্লাহ মাসুদ তানভীর-(২৯), মোঃ ইমরানুর রেজা ইমরান-(২৮), নূরুল আসিফ চৌধুরী (২৮) ও মিজানুর রহমান-(৩৫)। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ আলমগীর-(২৮)। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এখনো পঙ্গুত্ব নিয়ে বেড়াচ্ছেন জেলা ছাত্রলীগ জাহিদ হোসেন পাভেল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ