বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতের সুস্থতায় খেতে পারেন যে খাবারগুলো

Close-up-of-teethলাইফস্টাইল ডেস্ক : হাসি দিলেই দাঁতের আসল সৌন্দর্য বের হয়ে যায়। দাঁত যদি হয় সুন্দর ও ঝকঝকে, তাহলে তো কোন সমস্যাই নেই। আর যদি দাঁতটাই হয় অসুন্দর, তবে পুরো ব্যক্তিত্বটাই মাটি। সুস্থ দাঁতের অধিকারী আমারা সবাই হতে চাই। তবে সঠিক যত্ন করেন না বলেই আজকাল দাঁতের সমস্যায় প্রচুর মানুষ ভুগে থাকেন। যদি প্রতিদিন নিয়ম করে সকালে ও রাতে দাঁতের যত্ন নিতে পারেন এবং কিছু পুষ্টিকর খাবারকে দৈনন্দিন খাদ্য তালিকায় স্থান দিয়ে ফেলেন, তাহলে কিন্তু দাঁতের অসুখ থেকে মুক্ত থাকবেন সহজেই। চলুন তাহলে জেনে নিই কোন কোন খাবারগুলো আপনি নিয়মিত খাবেন মূল্যবান দাঁতের সুস্থতায়।

চা
ব্ল্যাক অথবা গ্রিন টি উভয়ই আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চায়ের পলিফেনলস ও কেটচিনস উপদান দাঁতের ক্যাভিটি সমস্যা রোধ করতে সাহায্য করে ও ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে। তবে চিনি ছাড়া চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

দুধ
শক্তিশালী ও মজবুত হতে দাঁতের প্রয়োজন ক্যালসিয়াম। আমরা সবাই জানি দুধে যে পরিমান ক্যালসিয়াম আছে তা আমাদের সুস্থ দেহের জন্য অনেক উপকারী ও সুস্থ দাঁতের জন্য তো প্রতিদিন ১ গ্লাস দুধ অবশ্যই পান করা উচিত। তাছাড়া দুধে ক্যালসিয়াম ছাড়াও আরও আছে ভিটামিন ও ফসফেট যা আমাদের দাঁতের ক্ষতিকর জীবাণু রোধ করে।

দই
দাঁতের সুস্থতায় দই এর উপকারিতা অনেক কারণ দইয়ের উপকারী ব্যাকটেরিয়া আমাদের দাঁতের জন্য খুব ভালো। প্রতিদিন খাবারের আগে কিংবা পরে এক কাপ দই খেতে পারলে তা আপনার দাঁতের জন্য খুবই ভালো ও সাথে সাথে দাঁত পাবে প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিনের পুষ্টি।

চকলেট
চকলেটের কথা শুনে অবাক হবেন অনেকেই। কারণ আমরা জানি যে ছোট বেলায় দাঁত নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল চকলেট। কিন্তু অনেক গবেষণায় বের হয়েছে যে ডার্ক চকলেট আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো। ডার্ক চকলেটের ট্যানিন দাঁত ক্ষয় রোধ করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাই আপনি নিশ্চিন্তে ডার্ক চকলেট খেতে পারেন।

কমলা
ভিটামিন-সি তে ভরপুর কমলার উপকারিতা সম্পর্কে আমাদের সবারই জানা আছে। কমলার প্রাকৃতিক এসিড আমাদের দাঁত ব্রাশ করা ও ফ্লস করার কাজ করে দেয়। কমলার ক্যালসিয়াম ও অন্যান্য ভিটামিন উপাদান আমাদের দাঁতের জন্য খুব উপকারী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা