,

আত্মপ্রকাশ সামসাং গ্যালাক্সি এস ৬-এর

106311_Samsung-Galaxy-S6আন্তর্জাতিক ডেস্ক : মার্চ মাসের প্রথম সপ্তাহে স্পেনের বার্সেলনায় আয়োজিত হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। পৃথিবীর সেরা মোবাইল সংস্থাগুলো অংশগ্রহণ করবে এই সম্মেলনে। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার মোবাইল সংস্থা এবং বিশ্ববাজারে অন্যতম শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি সামসাং ১ মার্চের একটি অনুষ্ঠানের জন্যে মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ওই দিনই এই সংস্থা পর্দা ওঠাবে তাদের সাম্প্রতিকতম মোবাইল ফোনের উপর থেকে। আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে লঞ্চ করা হবে সামসাং গ্যালাক্সি এস ৬।

গ্যালাক্সি নোট এজ-এর মতোই এই ফোনেও কার্ভড অ্যামোলেড স্ক্রিন থাকার সম্ভাবনা প্রবল। তাছাড়াও ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮১০ সিপিইউ বা সামসাং-এর নিজস্ব এক্সিনস ৭৪২০ সিপিইউ। এছাড়াও থাকতে পারে ৪ জিবি র‌্যাম এবং ২০ মেগাপিক্সেল ক্যামেরা। এখন পর্যন্ত এই ফোনের আনুমানিক দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। এই নতুন মোবাইল বিশ্ববাজারে কতটা জনপ্রিয় হবে, তা তো সময়ই বলবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা