,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আগুন

99ডেস্ক রির্পোট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের অতিথি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কক্ষটিতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি হল প্রশাসন।

সোমবার বেলা পৌনে চারটার দিকে আগুন লাগানোর এ ঘটনা ঘটে। আগুনে অতিথি কক্ষের একটি সোফার পুরোটা পুড়ে গেছে। আরও কয়েকটি সোফাসহ ক্ষতিগ্রস্ত হয় কক্ষের দেয়ালও।

এ ব্যাপারে কবি জসীম উদদীন হল প্রভোস্ট অধ্যাপক ড. রহমত উল্লাহ বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে হলে এখনো যাইনি। আগুন লাগার ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে চারটার দিকে হঠাৎই অতিথিকক্ষের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ভেতরে গিয়ে দেখা যায় একটি সোফা দাউদাউ করে জ্বলছে। পরে হল কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন শিক্ষার্থীরা।

এদিকে আগুন নেভানোর জন্য পানি ঢালা হলে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ পানির ওপরে ভাসতে দেখা যায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ওই কক্ষ থেকে প্লাস্টিকের একটি ২৫০ মিলির বোতল উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের ধারণা এই বোতলে করেই কেউ দাহ্য পদার্থ নিয়ে এসে আগুন লাগাতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে