,

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি আল-আমিন নিখোঁজ

Brahmanbaria pic-05আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের এক ব্যবসায়ী গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছেন। ওই ব্যবসায়ী হলেন, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের মালিক মোঃ আল-আমিন খন্দকার-(৩০)। তিনি আখাউড়া উপজেলার সেনারবাদি গ্রামের বাসিন্দা। আমদানি-রপ্তানির পাশাপাশি তিনি সিএন্ডএফ এজেন্টও পরিচালনা করছেন। 

এ ঘটনায় তাঁর ভাই মোঃ রুহুল আমিন খন্দকার আখাউড়া থানায় সাধারন ডায়রি করেছেন। আজ মঙ্গলবার সকালে এ নিয়ে সাংবাদিক সম্মেলন আহবান করেছেন ব্যবসায়িরা। পুলিশ বলছে, ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।  
আখাউড়া গাজীর বাজারের মোঃ জহিরুল ইসলাম রনি জানান, ঘটনার দিন সকালে আল-আমিন তাঁর বাড়িতে যান। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা বলে বেড়িয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। 
আল-আমিনের ভাই রেজাউল খন্দকার বলেন, এলাকায় আমার ভাইয়ের কোনো শত্রু নেই। কিন্তু কিভাবে কি হলো এখন আমরা কিছুই বুঝতে পারছি না। পুলিশ আমাদেরকে বলেছে তাঁরা নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে। 
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, ‘বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তবে মূলত তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা