,

বিজয়নগরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

images (1)আমিরজাদা চৌধুরী বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামে মরহুম আব্দুস সালাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে ফাইনাল পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। 

ফাইনাল পর্বের খেলা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), সেজামুড়া গ্রামের বাসিন্দা ডা. রায়হান উদ্দিন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে টুর্ণামেন্টটি পরিচালিত হয়। ফাইনাল পর্বের শুরুতে গ্রামের প্রবীণদের মাঝে একটি ব্যাডমিন্টন ম্যাচ  ও শেষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব ও সাংবাদিক মাসুক হৃদয়ের মাঝে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। পরে উভয় খেলার বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার দেয়া হয়। 
সেজামুড়া গ্রামের ইয়ং কিং ক্লাব ও সুপার স্টার ক্লাবের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ এই খেলা উপভোগ করতে গ্রামের শত শত পুরুষ ও নারী দর্শক মাঠে ভীড় জমায়। খেলায় ইয়ং কিং ক্লাবের নাঈম ও শহীদুল্লাহ’র দল চ্যাম্পিয়ন ও সুপার স্টার ক্লাবের মোশাররফ ও নিশাতের দল রানার আপ হয়। সেজামুড়া গ্রামের আবু মোছা ভূঁইয়া ও নজরুল ইসলাম রনি ফাইনাল খেলা পরিচালনা করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে নির্বাচিত ভাগ্যবান পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুদ্দিন চিশতীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুুষ্ঠানে অতিথি ছিলেন গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, বিজয়নগর উপজেলা যুবলীগ নেতা রাসেল খান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দবির আহমেদ ভূঁইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, তাজুল ইসলাম, মিজানুর রহমান, ফয়সাল আহমেদ বাছির, আবুল বাহার ভূঁইয়া, গাজী আজিজুর রহমান, মজিদ আলী ভূঁইয়া, সেলিম মৃধা ও রাহিম মৃধা প্রমূখ। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ