,

মোসাদ্দেক আলী ফালু ৫ দিনের রিমান্ডে

Faluডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় সোমবার বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত।

এর আগে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় গোয়েন্দা পুলিশ(ডিবি)।

খিলগাঁও থানার পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় (নং: ৪৭/১/১৫) তার ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি।

মামলাটিতে বিএনপির ১৫ জন শীর্ষনেতাকে এজাহারভুক্ত আসামিসহ আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। ফালু এ মামলার সন্দেহভাজন আসামি।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন আসামিরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা