,

দেশের ভবিষ্যত অনিশ্চিত : এরশাদ

ershad_214477ডেস্ক রির্পোট : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আজ অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করা যায় না। কী করে আপনি শান্তি ফিরিয়ে আনবেন। আমি দেখছি দেশের সব ভবিষ্যত অনিশ্চিত। সবারই ভবিষ্যত আজ অনিশ্চিত হয়ে পড়েছে ।

সোমবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে নরসিংদী জেলার নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এরশাদ বলেন, আজ নেতৃত্বের পরিবর্তন চাই। আর সে  নেতৃত্ব দেবে জাতীয় পার্টি।  দেশে একজনের ব্যর্থতা আর অপরজনের ক্ষমতা আঁকড়ে ধরে রাখার আগুনে আমরা পুড়ছি। সারা দেশে  আগুন জ্বলছে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, এ সরকার সব দিক দিয়ে ব্যর্থ। এ সরকার জনগণকে শান্তি দিতে পারছে না। জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আজ আমরা রাস্তায় চলতে পারি না। আমার সন্তান স্কুলে যেতে পারে না।
এরশাদ বলেন, উনি (খালেদা জিয়া) ৫ জানুয়ারি সমাবেশ করতে চাইলেন, তাকে কেন সমাবেশ করতে দেয়া হলো না জানি না। দেননি ভালো কথা। কিন্তু তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে, তাকে তালাবদ্ধ করে আবার লাইমলাইটে নিয়ে আসলেন। তাকে আবার জগতে পরিচয় করিয়ে দিলেন। উনি আজ আন্দোলন করছেন নিজের জন্য। নাহলে নিজে ও দল বিলীন হয়ে যেত। আপনারাই আবার দলকে জাগিয়ে তুললেন।
সরকারের উদ্দেশে এরশাদ বলেন, আজ আমাদের ছেলেমেয়ে, নাতী নাতনীরা ও  শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। কি করে অবরোধ ধর্মঘট প্রত্যাহার করার  জন্য আলোচনা হতে পারে। তা না করে তাকে ১৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন রাখা হলো।
নরসিংদী জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এম এ হান্নান এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ