,

যেভাবে বাড়াবেন ক্রোম ব্রাউজারের গতি

f684f7662da98ae3f51887d6864973d7-1Google-chromeআন্তর্জাতিক ডেস্ক : আপনার কম্পিউটারে গুগল ক্রোম কি খুব ধীরে কাজ করছে? গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা খুব সহজেই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রযুক্তি বিশ্লেষকদের দেওয়া এই পরামর্শ মানলে খুব সহজেই বাড়িয়ে নিতে পারবেন আপনার ব্রাউজারের গতি।

ক্রোম মেনু ও সেটিংসপ্রথম ধাপ: গুগল ক্রোমের মেনু বাটনে ক্লিক করুন। ব্রাউজারের ডান কোনায় ক্রস বাটনের নিচে এটি পাবেন। এখান থেকে সেটিংসে যান।

দ্বিতীয় ধাপ: স্ক্রল করে নিচের দিকে এসে শো অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করুন এবং স্ক্রল করে নিচের দিকে নামুন। এখানে আপনি সিস্টেম নামে একটি সেকশন পাবেন।

তৃতীয় ধাপ: ‘ইউজ হার্ডওয়্যার অ্যাকসেলেরেশন হোয়েন অ্যাভেইলেবল’-এর পাশে থাকা টিক চিহ্নটি উঠিয়ে দিন।

ক্রোমে হার্ডওয়্যার অ্যাকসেলেরেশন বন্ধ করে দেওয়াচতুর্থ ধাপ: ক্রোম ব্রাউজারটি পুরোপুরি বন্ধ করে আবার নতুন করে চালু করুন।

এই প্রক্রিয়ায় উইন্ডোজ কিংবা অন্য অপারেটিং সিস্টেমে ক্রোম ব্রাউজারের গতিতে ইতিবাচক ফল পেয়েছেন বলে অনেকেই সিনেটের প্রতিবেদনে মন্তব্য করেছেন। প্রযুক্তিবিষয়ক পরামর্শক রিক ব্রোডা বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু