,

ব্রাহ্মণবাড়িয়ায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩০,আগুনে পুড়ানো হয়েছে ১৫ ঘর-দোকান

Brahmanbaria clash again 1Brahmanbaria clash again 2

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে আবারো দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ সোমবার ভোরে সংঘর্ষের সময় অন্তত ১৫টি বসতঘর ও ১১টি দোকন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বেশ কয়েকটি বাড়ির মালামাল লুট হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজঘর গ্রামের আইনজীবি আলী আজম ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে দু’পক্ষের লোকেরা গত শুক্রবার রাত ও শনিবার দিনভর দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় পাঁচটি ঘরে ও বাজারের চারটি দোকানে অগ্নিসংযোগ, লুটপাট করা হয়। দিনভর চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।
একই ঘটনার জের ধরে আজ সোমবার ভোরে দু’পক্ষের কয়েক’শ লোক টেটা, বল্লম, রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে অন্তত ৩০ জনেরও বেশি আহত হয়েছে। এ সময় ১৫টি বসতঘরে ও বাজারের ১১টি দোকানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহতদেরকে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। সংঘর্ষস্থল থেকে পাঁচ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা