,

সামান্য অভিমানে আত্বহত্যা মবিনের

images (66)আমিরজাদা চৌধুরী : অন্য দু ভাইবোনকে মা আদর করায় সামান্যই  হয়তো অভিমান সঞ্চিত হয়েছিলো কচি মবিনের মনে। তার পরিনতি এমন হবে তা ভাবনার মধ্যে ছিলোনা কারো।  মুহুর্তেই হারিয়ে গেল মবিন খান(১৪)। গলায় ফাস দিয়ে আত্বহত্যা করেছে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী এই শিক্ষার্থী।  শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পুনিয়াউট এলাকায় ভাড়া বাসার টয়লেটে গলায় ফাস লাগিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় মবিন। তার পিতা হাবিবুর রহমান খান বলেন কেন সে এই কাজ করলো তা বুঝতে পারছিনা। ঘটনার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন মা স্বপ্না বেগম। রোববার জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মবিনের লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি সরাইলের পানিশ্বরে। মবিনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। গ্রামের বাড়ি ও শহরে তাদের বাসস্থল এলাকার মানুষও শোকাতুর হয়ে পড়েন মবিনের জন্যে। মবিনের বাবা হাবিবুর রহমান খান একজন ব্যবসায়ী। শহরের দাতিয়ারা এলাকায় একটি মুদি দোকান চালান তিনি। রোববার সকালে পুনিয়াউটে মবিনদের বাসায় গিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাটি ঘটে । টিফিন কেরিয়ারে ভরা খাবার নিয়ে ঐ সময় তার যাওয়ার কথা ছিলো বাবার কাছে দোকানে। এরই মধ্যে টয়লেটে ঢুকে সে। দীর্ঘ সময় ধরে বের না হওয়ায় মা স্বপ্না বেগম ডাকতে থাকেন। কিন্তু সারা মিলেনা। এরপরই বাড়ির মালিককে ডেকে এনে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন তার দেহ ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরাত চিকিৎসক মৃত বলে জানান। জানা গেছে-টয়লেটে ঢুকার আগে মাকে মুখস্ত করা একটি প্যারাগ্রাফ শুনায় মবিন। ঐসময় তার অন্য দু ভাইবোন মার কাছে পড়া দেয়। মা তখন এই দু-সন্তানকে জড়িয়ে ধরে আদর করেন। মবিন পড়া দিয়েছে কিন্তু মার আদর পায়নি- সামান্য এই অভিমান থেকে সে আত্বহত্যার পথ বেছে নিতে পারে বলে ধারনা করা হচ্ছে। হাবিবুর ও স্বপ্নার আদরের সন্তান ছিলো মবিন। ২ পুত্র ও এক কন্যা সন্তানের মধ্যে সে ছিলো বড়। বিনয়ী আচার ব্যবহারের পাশাপাশি পড়াশুনায়ও সে ছিলো অনন্য। অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী  হিসেবে বৃত্তি পেত সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন  মবিনের মৃতদেহ দেখতে হাসপাতালে আসেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ