,

‘দুই নেত্রীর আলোচনা চায় দেশের শত্রুরা’

maya_213953ডেস্ক রির্পোট : যারা দুই নেত্রীকে একসঙ্গে বসতে বলেন, আলোচনা চায় তাদেরকে দেশের শত্রু’ আখ্যায়িত করে ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তেল ও জল কখনো এক হয় না। যারা দুই নেত্রীকে একসঙ্গে বসতে বলেন, আলোচনা চায় তারা দেশের শত্রু।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার সকালে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসিনা-খালেদার সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ত্রাণমন্ত্রী বলেন, যারা দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চান, তারা আসলে আলোচনার নামে দেশের ক্ষতি করতে চান। তারা পরাজিত শক্তিকে উপরে উঠাতে চান। তারা দেশের শত্রু।
মায়া বলেন, যারা সংলাপের কথা বলেন তাদের উদ্দেশে বলবো, একটা পক্ষ নেন; হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকেন, না হয় যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গে। এক টেবিলে বসতে বলে পাগলামী ও বোকামী না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, অনেকে বলেন দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে। কিন্তু তেলে ও জলে কখনো এক হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে, আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে।
ত্রাণমন্ত্রী আরো বলেন, ওই দিন আর বেশি দূরে নয়, যখন জনগণ খালেদা জিয়ার বাড়ি ঘেরও করবে। তার জন্য শাস্তি অপেক্ষা করছে। জনগণও তার শাস্তি বাস্তবায়ন করার জন্য অপেক্ষা করছে।
এসএসসি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এস এ সর্দ্দার আনোয়ার হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ