,

হরতালে পরীক্ষা হবে না: সোমবারের পরীক্ষা শুক্রবার

ssc-exams_213941ডেস্ক রির্পোট : হরতালের দিনগুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে জরুরি সভা শেষে রোববার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সোমবারের পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য পরীক্ষাগুলো যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে। ফলে পরীক্ষার্থীদের প্রথম পরীক্ষায় বসতে হবে ৪ ফেব্রুয়ারি বুধবার।

এসএসসিতে সোমবার বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরিতে বাংলা-২ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, অমানবিক কর্মকাণ্ড চলছে, এই পরিস্থিতিতে ছেলেমেয়েদের হিংস্রতার মধ্যে ফেলে দিতে পারি না। তাদের নিরাপত্তা ও জীবনই আমাদের কাছে বড়।
সোমবার থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অবরোধ কর্মসূচির মধ্যে রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি জোট। অবরোধের পাশাপাশি হরতালে সোমবার থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে কি না-তা নিয়ে রোববার বেলা ১২টার দিকে সচিবালয়ে কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খানসহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সভায় উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। এবার ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশে আটটি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে।
এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ