,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫,ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

images (1)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএরোডে হরতাল-অবরোধে দায়িত্ব পালন করার সময় আনিছুর রহমান নামে এক পুলিশ কনষ্টেবল আহত হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাকে। আনিছুরের ডান পায়ের একটি আঙ্গুল ক্ষতবিক্ষত হয়েছে। কিভাবে সে আহত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেনা  সদর থানা পুলিশ। তবে পিকেটারদের ছোরা ককটেলে সে আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। হরতালের প্রথম দিন রবিবার দুপুর ২ টার দিকে শহরের টিএরোডে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘষের্র সময় এ ঘটনা ঘটে। এতে আরো ৪ জন আহত হয়। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের রেলগেট এলাকায় বিএনপি কর্মীরা দুপুর ১২ টার দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে ককটেল ছুঁড়ে। এসময় ট্রেনের দরজা-জানালা বন্ধ থাকায় কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি কর্মীদের ধাওয়া দিলে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ঐসময়ই সদর মডেল থানার পুলিশ সদস্য কনষ্টেবল মো. আনিসুর রহমান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। 
সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আনিসকে ঢাকায় প্রেরন করা হয়েছে। কিভাবে সে আহত হয়েছে তা এখন বলা যাচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে সাংবাদিকরা জেলা সদর হাসপাতালে আহত পুলিশ সদস্য আনিছুর রহমানের অবস্থা জানতে  গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার এমরান হোসেন সাংবাদিকদের লাঞ্ছিত করে। এমরান হোসেন হাসপাতালের নাক কান গলার ডাক্তার হলেও জরুরী বিভাগে দায়িত্ব পালন করে। তার বিরুদ্ধে নিয়মিত হাসপাতালে না আসারও অভিযোগও রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ