,

ফিল্মফেয়ারে সেরা কঙ্গনা-শহিদ

aa0eed0f3d15319ce90bdb5c08efb62d-kangana---shahidবিনোদন প্রতিবেদক : মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে গতকাল শনিবার ফিল্মফেয়ার পুরস্কারের ৬০তম আসরের পর্দা নেমেছে। এবারের আসর থেকে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন ‘হায়দার’ তারকা শহিদ কাপুর ও ‘কুইন’ তারকা কঙ্গনা রানাউত। সেরা ছবি, সেরা নির্মাতাসহ মোট ছয়টি পুরস্কার অর্জন করে জয়জয়কার দেখিয়েছে বিকাশ বেহেল পরিচালিত ‘কুইন’। 

‘হিরোপান্তি’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। ‘খুবসুরত’ ছবির জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে পাকিস্তানি গায়ক ও অভিনেতা ফাওয়াদ খানকে। ‘হায়দার’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন টাবু। একই ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার অর্জন করেছেন কে কে মেনন। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ। 

সমালোচক বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে রজত কাপুর পরিচালিত ‘আঁখো দেখি’। একই ছবির জন্য সেরা কাহিনিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন রজত কাপুর। এ ছাড়া সমালোচক বিভাগে ‘আঁখো দেখি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে সঞ্জয় মিশরাকে। আর ‘হাইওয়ে’ ছবির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আলিয়া ভাট। 

‘টু স্টেটস’ ছবির জন্য সেরা নবাগত নির্মাতার পুরস্কার পেয়েছেন অভিষেক ভার্মা। একই ছবির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার ঘরে তুলেছেন শংকর-এহসান-লয়। সিটি লাইটস ছবির মুসকুরানে কি ওয়াজাহ গানের জন্য সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন রেশমি সিং। এক ভিলেন ছবির গোলিয়া গানের জন্য সেরা প্লেব্যাক গায়ক নির্বাচিত হয়েছেন অঙ্কিত তিওয়ারি। আর ‘রাগিনি এমএমএস ২’ ছবির বেবি ডল গানের জন্য সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার দেওয়া হয়েছে কণিকা কাপুরকে। 

আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী কামিনী কুশল। আলোচিত ‘পিকে’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন রাজকুমার হিরানি ও অভিজাত যোশী। একই ছবির জন্য সেরা সংলাপ রচয়িতা হিসেবেও যৌথভাবে পুরস্কৃত হয়েছেন তাঁরা। 

‘কিক’ ছবির জুম্মে কি রাত গানের জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন আহমেদ খান। কুইন ছবির জন্য সেরা চিত্রগ্রাহক হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন ববি সিং ও সিদ্ধার্থ দেওয়ান। একই ছবির জন্য সম্পাদনা বিভাগে যৌথভাবে সেরার পুরস্কার ঘরে তুলেছেন অভিজিৎ কোকেট ও অনুরাগ কশ্যপ। এ ছাড়া আবহসংগীত বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ‘কুইন’ ছবির অমিত ত্রিদেবী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ