,

ডিজিটাল পরিচয়পত্র!

85a09bc56a0082610761d35184dd70a2-downloadআন্তর্জাতিক ডেস্ক : অফিসে ঢোকার সময় ফিঙারপ্রিন্ট মেশিনে আর আঙুল ছোঁয়াতে হবে না। হাতের ইশারায় খুলে যাবে দরজা। এমনকি ফটোকপি মেশিনকেও ইশারা করলেই তা কাজ করতে শুরু করবে। কীভাবে সম্ভব? অফিস কর্মীদের হাতের চামড়ার নিচে একটি আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) চিপ বসালেই তা সম্ভব। সম্প্রতি এই পদ্ধতিটি পরীক্ষামূলক ব্যবহৃত হচ্ছে সুইডেনে। এক খবরে জানিয়েছে বিবিসি।

সুইডেনের এপিসেন্টার নামের একটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন অফিসের কর্মীদের শরীরের চামড়ার নিচে বসানো হয়েছে আরএফআইডি চিপ, যা তাদের ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করছে। প্রাথমিকভাবে কয়েকজন কর্মীকে নিয়ে এই পরীক্ষা করা হলেও শিগগিরই ৭০০ কর্মীর শরীরে এই চিপ বসানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে অফিসে ঢোকা ও বের হওয়ার তথ্য ও ইশারায় ফটোকপি চালানোর বিষয়টি এই চিপের সাহায্যে করা হলেও পরবর্তীতে খাবারের বিল পরিশোধের মতো কাজও এর সাহায্যে করা যাবে।

সুইডেনের প্রতিষ্ঠানটি প্রচলিত আইডি কার্ড বা পরিচয়পত্র দেওয়ার পরিবর্তে এই ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। হাতের আঙুলের ফাঁকে শস্য দানার সমান এই চিপটি বসাতে ইনজেকশন দেওয়ার মতো সামান্য যন্ত্রণা হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা করছেন, ভবিষ্যতে নতুন ধরনের প্রযুক্তি প্রতিস্থাপনের বিষয়টি চিন্তা করবে মানুষ যা আরও নানা কাজে ব্যবহার করা যাবে। এই চিপটি কম্পিউটারের পিন ও পাসওয়ার্ডের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া স্মার্টফোনের অ্যাপ চালানো কিংবা এতে মোবাইল নম্বর সংরক্ষণ করেও রাখা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা