,

ত্রিপুরায় দু’দেশের ১০ জেলা প্রশাসকের বৈঠক সোমবার

Bd Indiaসোমবার (২ ফেব্রুয়ারি) থেকে ভারতের ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে দু’দেশের জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী বৈঠক। বাংলাদেশের চার ও ভারতের ত্রিপুরা রাজ্যের ছয় জেলা প্রশাসক তিনদিনের ওই বৈঠকে যোগ দেবেন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব বৈঠক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি এবং ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন।

সোমবার সকাল ১১টায় বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবেন।

আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়, আমদানি-রফতানি বিষয়ে আলোচনা হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কর্মকর্তারা একই পথে দেশে ফিরে আসবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা