বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Kasba (Brahmanbaria) News 31-01-15শেখ কামাল উদ্দিন : গত শুক্রবার (৩০ জানুয়ারি) ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধরণ সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন মেধাবী শিক্ষার্থী সাব্রি সাবেরিন চন্দ্রা ও সিডিসি স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া। উদ্বোধক ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা বিলকিস বেগম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, কসবা প্রেসক্লাবের আজীবন সদস্য স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; প্রেসক্লাব সহ-সভাপতি মো. আবদুল হান্নান, কাইয়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন সরকার, কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন মোল্লা, পাক্ষিক অপরাধপত্র সম্পাদক খ.ম. হারুনুর রশীদ ঢালী প্রমুখ। অনুষ্ঠান শুরুতে অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, শিল্পী ও সাংবাদিকসহ রাজনৈতিক সহিংশতায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।  
    দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় সাংগঠনিক অধিবেশনে কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা সংগঠনের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। সাংগঠনিক প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন; সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভুইয়া, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পাদক নাজমুল হক সজল, কার্যকরী সদস্য মুন্সী রুহুল আমিন টিটু, মুক্তাদির বিল্লাহ পান্টু, সদস্য মো. আবদুর রকিব স্বপন, মো. শাহআলম, এ.কে.এম. ফজলুল হক, মো. আবুল কালাম আজাদ, মো. লোকমান হোসেন পলা, মো. আবদুল বাকের সরকার, মো. আবুল খায়ের স্বপন, এ.কে. আজাদ, মো. রুবেল আহমেদ, ভজন শংকর আচার্য্য ও মো. সাইদুর রাহমান খান।
    অনুষ্ঠানের শেষ পর্বে বর্তমান কমিটি ভেঙ্গে দেয়া হয়। মো. সিরাজুল ইসলাম ভুইয়াকে আহ্বায়ক করে সভায় নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামকে নির্বাচন কমিশনার নির্বাচিত করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা