,

আগামী সোমবার ত্রিপুরায় দু’দেশের ১০ জেলার প্রশাসকদের বৈঠক

downloadআমিরজাদা চৌধুরী আগামী সোমবার থেকে ভারতের ত্রিপুরায় শুরু হতে যাচ্ছে দু’দেশের জেলা প্রশাসকদের তিনদিন ব্যাপী বৈঠক। বাংলাদেশের চার ও ভারতের ত্রিপুরা রাজ্যের ছয় জেলা প্রশাসক তিনদিন ওই বৈঠকে যোগ দেবেন বলে আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি এবং ভারতের পক্ষে পশ্চিম ত্রিপুরা, উনকোটি, উত্তর ত্রিপুরা, খোয়াই, ধলাই, সিপাহীজলা জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন। আগামী সোমবার বেলা ১১টায় বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাবেন।

সূত্র জানায়, আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দু’দেশের সীমান্ত সমস্যা সংক্রান্ত বিষয়, আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা হবে। ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের কর্মকর্তারা একই পথে দেশে ফিরে আসবেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা