,

রিজভী গ্রেফতার

rizvডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে গভীর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব, যিনি অবরোধের শুরু থেকেই ‘অজ্ঞাত স্থান থেকে’ নিয়মিত বিবৃতি দিয়ে দলের অবস্থান জানিয়ে আসছিলেন।

সর্বশেষ শুক্রবার বিকেল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ওই ঘোষণার ১০ ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাবের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শুক্রবার রাত পৌনে ৩টার দিকে রুহুল কবির রিজভীকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী ‘অসুস্থ’ হয়ে পড়লে পুলিশ তুলে নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে।

তবে চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান তিনি। মূলত এর পর থেকেই গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন বিএনপির এই নেতা।

রাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ হাসান রিজভীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “পার্ক রোডের একটি বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন। বাড়ি নম্বর ৯৮।”

ওই বাড়ির মালিকের পরিচয় বা তার পেশা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসাও বারিধারায় একই সড়কে।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা গত ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ঘোষণা দেন।

এই কর্মসূচির মধ্যে প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন স্থানে হরতালও ডাকছে বিএনপি জোট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ